প্রচ্ছদ ইসলামধর্মীয় আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

0
22

প্রকাশিত: শুক্রবার, ১৫ফেব্রুয়ারি ২০১৯।   

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) টঙ্গীর তুরাগ নদীর তীরে ফজরের নামাজের পর থেকে ইজতেমার প্রথম দিনের আম বয়ান শুরু হয়েছে। ফজরের নামাজের পর থেকে আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তরজমা করেন বাংলাদেশের নূরুর রহমান। এরইমধ্যে ইজতেমা ময়দানে লাখো মুসুল্লীরা এসে অবস্থান নিয়েছেন। ময়দানের ভিতরে চলছে বয়ান জিকির তালিম আর মাশোয়ারা। মুসুল্লীদের নিরাপত্তায় নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যাবস্থা ।

এরই মধ্যে বিশ্ব ইজতেমায় বিদেশী বহুসংখ্যক মেহমান উপস্থিত হয়েছেন। তাবলীগ জামায়েতের তারিখ পরিবর্তন ও ভিসা জটিলতায় এবার অনেক বিদেশি এই ইজতেমায় যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরুব্বীরা।

টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে এরই মধ্যে চার মুসুল্লীর মৃত্যু হয়েছে। তারা হলেন, ফেনীর শফিকুর রহমান (৫৮), কুষ্টিয়ার মো: সিরাজুল ইসলাম, বি.বাড়িয়ার মো:আব্দুল জব্বার ওরফে রাজ্জাক (৪২) এবং বিবাড়িয়ার মোহাম্মদ আলী (৫৫)।

মাজলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মো. আলী এবং বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। বৃহস্পতিবার বাদ ফজর ও বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের লাশ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী জোবায়ের পন্থীদের ইজতেমা ১৫ ফেব্রয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আর সাদ পন্থীদের ইজতেমা ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!