প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ৮ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : ঈদুল আজহার ছুটি শুরু হতেই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষের যাত্রার প্রধান ভরসা হয়ে উঠেছে পদ্মা সেতু। ছুটির প্রথম ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে হাজার হাজার যানবাহন পারাপার করেছে, যার ফলে টোল আদায়ে নতুন গতি এসেছে।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
সবচেয়ে বেশি চাপ ছিল মাওয়া প্রান্তে। এই অংশ দিয়ে ২৮ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ টাকারও বেশি। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে প্রায় ১৬ হাজার যানবাহন চলাচল করেছে, যেখান থেকে আদায় হয়েছে ২ কোটির বেশি টোল।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































