প্রচ্ছদ ইসলামধর্মীয় তাবলিগের ৮২ বাংলাদেশির জামিন হল দিল্লিতে

তাবলিগের ৮২ বাংলাদেশির জামিন হল দিল্লিতে

0
14
তাবলিগের ৮২ বাংলাদেশির জামিন হল দিল্লিতে

প্রকাশিত : রবিবার, ১২জুলাই ২০২০ইং ।। ২৮শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে তাবলিগের প্রধান কেন্দ্র নিজামউদ্দিন এলাকার মারকাজে সমাবেশে অংশ নেওয়া ৮২ জন বাংলাদেশিকে জামিন দিয়েছেন ভারতের একটি আদালত। ভিসার শর্তের অপব্যবহার করার পাশাপাশি করোনাভাইরাসের সময়ে সরকারের ঘোষিত নীতিমালা অগ্রাহ্য করে সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

মারকাজে অংশ নেওয়া সবার বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাই তাদের কালো তালিকাভুক্ত করে বেশ কয়েক বছরের জন্য আর ভারতীয় ভিসা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জুলাই) ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর ৮২ জন বাংলাদেশির জামিন মঞ্জুর করেছেন। এই বাংলাদেশিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে তোলা হয়।

তাবলিগ জামাত সদস্যদের পক্ষে আইনজীবী অসীমা মান্দলা ও মন্দাকিনি সিং জানিয়েছেন, তাদের মক্কেলরা দণ্ড কমানোর জন্য শনিবার (১১ জুলাই) আদালতে আবেদন করবেন।

নিউজটি শেয়ার করুন .. ..    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!