ঢাকা-মাওয়া সড়কে সমষপুর এলাকায় বাসচাপায় কিশোর নিহত

0
14
ঢাকা-মাওয়া সড়কে সমষপুর এলাকায় বাসচাপায় কিশোর নিহত

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ডিসেম্বর ২০২০ইং।। ১৬ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল।। ১৫ই জমাদিউল-আউয়াল,১৪৪২হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় মো. আল ইমরান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কিশোর সমষপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাস্তা পার হতে গিয়ে মাওয়াগামী ডিএম পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় আল ইমারানের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..            

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন