ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে ৫ গাড়ির সংঘর্ষে ১২ জন আহত

0
3
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে ৫ গাড়ির সংঘর্ষে ১২ জন আহত

প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৫ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে পাঁচটি গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খান বাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি ব্রেক ফেল হয়ে অপর একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় পরপর আরও তিন গাড়ি একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে মোট পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে খান বাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। গাড়িগুলোর মধ্যে দুটি মাইক্রোবাস ও তিনটি যাত্রীবাহী বাস রয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, একটি গাড়ি ব্রেক ফেল হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন