প্রচ্ছদ আবহাওয়া বন্যা লৌহজংয়ে পদ্মায় ভেঙে গেছে মসজিদ তবুও নামাজ আদায়

লৌহজংয়ে পদ্মায় ভেঙে গেছে মসজিদ তবুও নামাজ আদায়

0
22
দক্ষিন হলদিয়া জামে মসজিদ নদী ভাংগনে বিলিন হওয়ার পথে

প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ২৩ জুলাই ২০২০ইং ।। ৮ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার : উজান হতে নেমে আসা ঢলের পানিতে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে নদী ভাঙ্গন।

পদ্মা ভাগ্যকূল পয়েন্টে বিপদসীমার ৬২ এবং মাওয়ায় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে। ফলে মুন্সিগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেছে।

এদিকে পদ্মার তীব্র স্রোতে ইতিমধ্যে নদীতে কাত হয়ে পরে পানিতে ভাসছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাইয়ার পার গ্রামের হাইয়ার পার জামে মসজিদ। একই উপজেলার বেতকা পশ্চিমপাড়া জামে মসজিদটিও ভাঙ্গনের কবলে পরেছে।

ইতিমধ্যে লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের একটি মসজিদের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। সেই মসজিদেই শুক্রবার জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

এছাড়াও টঙ্গীবাড়ী উপজেলার বাইনখাড়া মুন্সিবাড়ী পয়েন্টে ২ সেতুর সংযোগ সড়কের একাংশ তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে। এতে কামারখাড়া-আদাবাড়ী এবং দীঘিরপাড়-কামারখাড়া-ভাঙ্গুনিয়া সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীগুলোর পানি বাড়ার প্রবণতা আগামী ২ দিন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন .. ..  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!