প্রকাশিত:রবিবার,২১এপ্রিল২০১৯:৮ই বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: নিজস্ব প্রতিনিধি লৌহজং : লৌহজং উপজেলার পশ্চিম শিমুলিয়া গ্রামে তামান্না আক্তার ইমু (১৯)নামের লৌহজং কলেজপড়–য়া এক ছাত্রীর আত্মহননের অভিযোগ জানা গেছে। জানা যায়,১৯ এপ্রিল শুক্রবার রাতে তাদের নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। তবে এ আত্মহত্যার খবর বাড়ির লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানালেও থানা পুলিশকে এ ব্যাপারে কিছুই বলেনি। পুলিশ আসার আগেই তড়িঘড়ি করে লাশটি নামিয়ে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চেয়েছিল। পরে রাতের দিকে লৌহজং থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই ছাত্রীর লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে লৌহজং থানার এসআই রাসেল জানান, আমরা খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। এ ব্যাপারে লৌহজং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।














































