প্রচ্ছদ আইন আদালত দোহারের পদ্মায় মা ইলিশ ধরায় আটক ৪

দোহারের পদ্মায় মা ইলিশ ধরায় আটক ৪

0
4
দোহারের পদ্মায় মা ইলিশ ধরায় আটক ৪

প্রকাশিত: সোমবার,১৯ অক্টোবর ২০২০ইং ।। ৩রা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ০১ রবিউল আউয়াল,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঢাকার দোহারের মধুরচর এলাকায় সোমবার দুপুরে পদ্মানদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে ভ্রমমাণ আদালত।

পরে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫ হাজার অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

কারাদণ্ডপ্রাপ্তরা হল উপজেলার মধুরচরের মতি বেপারীর ছেলে জহির উদ্দিন, নাজিম ভূঁইয়ার ছেলে আলি হায়দার, মোসলেম শেখের ছেলে আলমগীর শেখ ও অর্থদণ্ডপ্রাপ্ত মো. স্বাধীন একই এলাকার লতিফ বেপারীর ছেল

জানা যায়, সোমবার ভোরে পদ্মায় মাছ ধরার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন্নাহার ও দোহার থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন .. ..                   

‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!