প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১০ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের সামনে মধ্যরাতে কাঠ ও টিনের তৈরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দলিল লেখক, মুদি, ফটোকপি, খাবার হোটেলসহ ১৯টি দোকান। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ২০ লাখ টাকার।
শনিবার দিবাগত মধ্যরাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণ হয় রাত ৪টায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা। তিনি বলেন, আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিলো। কিন্তু আমাদের চেষ্টায় সেটি রোধ করা গেছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

















































