লৌহজংয়ে এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে পাশের হারে”প্রথম” এবং ভোকেশনাল-এ “দ্বিতীয়”

0
42
লৌহজংয়ে এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে পাশের হারে"প্রথম" এবং ভোকেশনাল-এ "দ্বিতীয়"

প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৪ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠনে মোট এসএসসি পরীক্ষার্থী ১৩৮৪ জন এদের মধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৯৩৩ জন। অকৃতিকার্য শিক্ষার্থী ৪৫১ জন। জিপিএ ৫ পেয়েছে ১৪জন।

লৌহজং উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণ গাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় লৌহজং উপজেলার মধ্যে  “প্রথম” এবং ভোকেশনাল -এ  “দ্বিতীয়” স্থান অধিকার করেছে।

পাশের হারে সেরা বারোর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ব্রাহ্মণ গাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১০২ জন শিক্ষার্থী,উত্তীর্ণ হয়েছে  ৮০ জন, যার মধ্যে ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৮.৪৩%। তবে কেউ জিপিএ-৫ পাননি।

বহু বছর পর বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি ঘুরে দাঁড়িয়েছে এবার এসএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে। ১২৩ বছরের পুরনো এই বিদ্যালয়টি এক সময় থানা এবং জেলার মধ্যে ভালো ফলাফল করতো কিন্তু কালে কালে বিদ্যালয়ের সেই গৌরব হারাতে বসেছিল আর সেই গৌরব ফিরিয়ে আনার জন্য বর্তমানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সবাই মিলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা করতেছিলেন ঠিক সেই সময় পাশের হারে উপজেলা প্রথম হওয়ায় সকলের মধ্যে একটি আনন্দের এবং আশা জাগানিয়া তৈরি হয়েছে।

তবে এখানে উল্লেখ্য যে এলাকার বিশিষ্ট সুধী জনদের মতামত, আজকের এই ফলাফলের জন্য বিদ্যালয়ের গত পরিচালক কমিটিতে যারা ছিলেন তাদের ঐকান্তিক পরিশ্রমে এবং প্রচেষ্টায় আজকের এই ফলাফল।

২য় অবস্থানে রয়েছে লৌহজং পাইলট বালক উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৭৮.২৯% , জিপিএ-৫ পেয়েছে ২ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৫২ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৯ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৩৩ জন।

৩য় অবস্থানে রয়েছে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৭৬.৪২% , জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২৩ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৪ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ২৯ জন।

কাজীর পাগলা এ. টি ইনস্টিটিউশন

চতুর্থ অবস্থানে রয়েছে কাজীর পাগলা এ. টি ইনস্টিটিউশন। পাসের হার- ৭৬% , জিপিএ-৫ পেয়েছে ১ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২৫ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৩০ জন।

৫ম অবস্থানে রয়েছে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৭৪.৫৬% , জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১৪ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৫ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ২৯ জন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে পয়সা উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৬৭.৩৫%, জিপিএ-৫ নাই। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৯ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ১৬ জন।

সপ্তম অবস্থানে রয়েছে যসলদিয়া উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৬৫.৭১%, জিপিএ-৫ নাই। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪০ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯২ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৪৮ জন।

কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজ

অষ্টম অবস্থানে রয়েছে কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজ। পাসের হার- ৬৩.৪৩%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১১ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৬৪ জন।

নবম অবস্থানে রয়েছে হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৬১.৫৬%, জিপিএ-৫ নাই। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৫ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৩৭ জন।

দশম অবস্থানে রয়েছে মেদেনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৫৬.৫২%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১৫ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৫০ জন।

তালিকায় ১১ তম অবস্থানে রয়েছে নওপাড়া উচ্চ বিদ্যালয়। পাসের হার- ৫৪.৯২%, জিপিএ-৫ নাই। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২২ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৪৫ জন।

১২ তম অবস্থানে রয়েছে খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়।পাসের হার- ৪৭.২২%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৭২ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন এবং শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি ৩৮ জন।

 

লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল -এ উপজেলার মধ্যে হয়েছে প্রথম। পাশের হার ৯৫.৪৫%, পরীক্ষার্থী ৪৪ জন, উত্তীর্ণ হয়েছে ৪২ জন এবং অকৃতকার্য হয়েছে ২জন। জিপিএ পেয়েছে ৪ জন।

ব্রাহ্মণ গাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোকেশনাল -এ উপজেলার মধ্যে হয়েছে দ্বিতীয়। পাশের হার ৯৩.৩৩%, পরীক্ষার্থী ৬০ জন, উত্তীর্ণ হয়েছে ৫৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৪জন। জিপিএ পেয়েছে ৩ জন।

লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল -এ উপজেলার মধ্যে হয়েছে তৃতীয়। পাশের হার ৭৭.০৩%, পরীক্ষার্থী ৭৪ জন, উত্তীর্ণ হয়েছে ৫৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১৭জন। জিপিএ পেয়েছে ১ জন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন