প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে পদায়ন হয়েছেন। তার স্থলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী। আজ বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এই প্রজ্ঞাপনে সর্বমোট ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রদবদল আনা হয়েছে জেলা প্রশাসক পদে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































