বিক্রমপুরের দুই নক্ষত্র হারিয়ে যাওয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

0
4
বিক্রমপুরের দুই নক্ষত্র হারিয়ে যাওয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ এবং সংগঠক আশফাকুর রহমান খান গত বছর আগে আজকের এই দিনে চিরবিদায় নিয়েছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম বুলবুল মহলানবীশ।
আশফাকুর রহমান খান ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক।
২০২৩ সালের ১৪ জুলাই খুব সকালে ঢাকাস্থ গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুলবুল মহলানবীশ। তার বয়স হয়েছিল ৭০ বছর।
অন্যদিকে সেদিন সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার-ই হাসপাতালে মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার গ্রামে। তিনি একাধারে কবি ও লেখক; সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী। টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খানের বাড়ি বিক্রমপুরের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন