গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

0
1
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২রা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২১ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী ২০ জনকে আটক করেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী ১৫ জনকে এবং পুলিশ ৫ জনকে আটক করেছে। মোট ২০ জন আটক রয়েছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন