প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৪ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৩ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ফিলিস্তিনির মরদেহ আনা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪ জনে।
মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আহতের মোট সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সরকার ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চলজুড়ে এখন পর্যন্ত নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটির ৯০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
প্রসঙ্গত, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সঙ্গে উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com








































