ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪, আহত ১৬

0
2
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪, আহত ১৬

প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৪ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ, হামদান এক্সপ্রেস, চলমান একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। প্রথম ধাক্কায় বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।
শ্রীনগর ফায়ার স্টেশন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুইজন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাস্থলে মারা যান, যশোরের জালাল উদ্দিন (৬৫), ও জিল্লুর রহমান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের যাত্রী ডাঃ আব্দুল হালিম ও ট্রাকের হেলপার হাসিব।
এ বিষয়ে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, “আমাদের শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। মোট ১৬ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।”
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন