বিক্রমপুরের আলোকিত মানুষ কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ঝর্ণা রহমানের জন্মদিন আজ

0
3
বিক্রমপুরের আলোকিত মানুষ কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ঝর্ণা রহমানের জন্মদিন আজ

প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৪ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ১৯৫৯ সালের ২৮শে জুন ঢাকায় ঝর্না রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. মোফাজ্জল হোসেন এবং মাতার নাম রহিমা বেগম। তাঁর গ্রামের বাড়ি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার কেওয়ার গ্রামে। মায়ের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার গনাইসার গ্রামে।

অধ্যাপক ঝর্না রহমান মূলত কথাসাহিত্যিক ও কবি। তবে তিনি একজন বহুমাত্রিক লেখক।
নিবন্ধ, নাটক,ভ্রমণকাহিনী শিশুসাহিত্য, অনুবাদ সব শাখাতেই তার দক্ষ বিচরণ। আশির দশকের শুরু থেকে তার লেখালেখি। এ পর্যন্ত ঝর্ণা রহমান লিখেছেন ৫৫টিরও বেশি মৌলিক গ্রন্থ। এর মধ্যে গল্পগ্রন্থ ১৮টি, উপন্যাস ৬টি (২টি কিশোর উপন্যাস), কাব্যগ্রন্থ ৮টি, প্রবন্ধ ও মুক্তগদ্য ২টি, শিশুকিশোর গল্পগ্রন্থ ১৪টি, ছড়াগ্রন্থ ৩টি, নাটক ভ্রমণসহ অন্যান্য বই রয়েছে। কয়েকটি সম্পাদিত গ্রন্থ রয়েছে তার। তিনি পরণকথা ও ত্রৈমাসিক অগ্রসর বিক্রমপুর নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করেন।
স্বনামধন্যা সংগীতশিল্পী, শিশুসাহিত্যিক, কবি ও গল্পকার ঝর্না রহমান এর উল্লেখযোগ্য রচনাবলি: _ _ _
গল্পগ্রন্থ:
ঘুম-মাছ ও এক টুকরো নারী
অগ্নিতা
স্বর্ণতরবারি
কৃষ্ণপক্ষের ঊষা
পেরেক
জাদুবাস্তবতার দুই সখী
বিপ্রতীপ মানুষের গল্প
বিষপিঁপড়ে
তপতীর লাল ব্লাউজ
আয়নামামি
অনূদিত গল্পগ্রন্থ
ডন অব দ্যা ওয়েনিং মুন
উপন্যাস
পিতলের চাঁদ
ভাঙতে থাকা ভূগোল
কাব্যগ্রন্থ
জল ও গোলাপের ছোবল
হরিৎ রেহেলে হৃদয়
চন্দ দহন
নাট্যকাব্য:
উড়ন্ত ভায়োলিন
কিশোর উপন্যাস
আদৃতার পতাকা
হাতিমা ও টুনটুনি
নাটক:
বৃদ্ধ ও রাজকুমারী
ভ্রমণ:
আমরা যখন নেপালে।
অধ্যাপক ঝর্না রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনার বিষয় বাংলা ভাষা ও সাহিত্য।
পেশাগত জীবনে তিনি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ।
ঝর্ণা রহমান একাধারে গীতিকার, সুরকার এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী।
লেখালেখির জন্য তার প্রাপ্ত কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার- বাংলাদেশ পরিষদের একুশের সাহিত্য পুরস্কার (ছোটগল্পে) ১৯৮০ পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০১৭ (চন্দ্রদহন প্রতিচিত্রী কাব্যের জন্য) অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৭ বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য পুরস্কার ২০২০ (মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ আয়নামামি-র জন্য) বাংলাদেশ নারীলেখক সোসাইটির নূরজাহান বেগম পদক (২০২১) এবং কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এ ছাড়া সামগ্রিক সাহিত্যকর্মের জন্য রয়েছে অনেক সম্মাননা।
সংসার জীবনে কবি ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমান একজন রত্নগর্ভা মা। তাঁর তিন পুত্রসন্তান। তিনজনই প্রকৌশলী এবং তিন পুত্রবধূও প্রকৌশলী। পুত্রবধূদের তিনি মেয়ে বলে ডাকেন। এখন তিনি ছয় প্রকৌশলীর গর্বিত মা। ঝর্ণা রহমানের স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। জীবনের সফল এই মানুষটি যৌথ সংসারের হাল ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন।
অধ্যাপক ঝর্না রহমান বিক্রমপুরের অন্যতম সামাজিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি। এছাড়া তিনি নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন