প্রকাশিত:সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ইং ।। ৬ইপৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)।। ৫ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এটি এক বিরলতম ঘটনা। শনি ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব ৭৬ কোটি কিলোমিটার। দু’টি গ্রহই নিজের কক্ষপথে ঘুরে চলেছে। কিন্তু নিজের কক্ষপথে খাকাকালীন কেউ পূর্বে থাকে, তো কেউ পশ্চিমে থাকে। দীর্ঘদিন পর তারা এক জায়গায় এলো। যাকে বলা চলে ‘মহা সংযোগ’।
নাসা-র ওযেবসাইটে বলা হয়, সাধারণত শনি ও বৃহস্পতি দু’টি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি। সেই কারণে গ্রহাণু হামলার হাত থেকে তারাই ছাতার মতো রক্ষা করে পৃথিবীকে। এই দুই গ্রহ নিজের শক্তির জোরে বেশির ভাগ গ্রহাণুকে নিজের দিকে টেনে নেয়। তারাই একসঙ্গে আসছে। এর সরাসরি প্রভাব পৃথিবীতে পড়বে না। শনি ও বৃহস্পতি গ্রহের পরবর্তী মহাসংযোগ হতে পারে ২০৮০ সালের ১৫ মার্চ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’















































