প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৪ই জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের মূল দিন ৯ জিলহজে আরাফার ময়দান থেকে হজের খুতবা প্রদান করা হয়েছে। মসজিদুল হারামের খতিব ও সৌদি আরবের প্রভাবশালী আলেম শায়খ ড. সালেহ বিন হুমাইদ এবার খুতবা প্রদান করেন।
তিনি আরও বলেন, নবীজি বলেন, ইসলাম হলো আল্লাহ এক এ বিষয়ে সাক্ষ্য দিতে হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দিবে, সক্ষম হলে হজ করবে। আল্লাহর জন্যই সব ইবাদত করতে হবে। আল্লাহ চান পৃথিবীর মানুষ যেনো তাকওয়াবান হয়ে যান। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবে না।
তিনি আরও বলেন, সমাজের বন্ধন দৃঢ় করতে তোমরা পরস্পর ভ্রাতৃত্ববন্ধন রক্ষা করবে। আত্মীয়তা রক্ষা করবে। তোমরা আল্লাহর ইবাদত করবে।
তিনি আরও বলেন, আজ একটি বিশেষ দিনে লাখো মুসলিম একত্রিত হয়েছি, এটি এমন একটি দিন যেদিন আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন।
তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন। তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের ওপর সাহায্য করুন।
বিশ্ব মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ এ খুতবা যাতে সবার কাছে পৌঁছায়, সে লক্ষ্যে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতুসহ প্রায় ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার।
এদিন সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। সেখানে দোয়া, ইস্তিগফার এবং ইবাদতে মশগুল থাকবেন। তারা একত্রে আদায় করবেন জোহর ও আসরের নামাজ। এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে, যেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে একত্রে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।
পরদিন ফজরের নামাজ শেষে তারা রওনা হবেন মিনার জামারাতে, যেখানে ইসলামের চিহ্নিত শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































