প্রকাশিত: বুধবার ০৮ সেপ্টেম্বর ২০২১ইং।। ২৪শে ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ (শরৎকাল)।২৯শে মহররম ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এখন পর্যন্ত সেখান থেকে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, তাংগেরাং কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার মধ্যে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনও সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।
তিনি জানান, মাদক সংক্রান্ত মামলার আসামিরা ওই ব্লকে ছিলেন। ওই ব্লকে ধারণ ক্ষমতা ১২২ জনের। তবে ধারণ ক্ষমতার অনেক বেশি আসামি সেখানে ছিলেন।
জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং কারাগারটি। সরকারি তথ্য মতে, ৬০০ জনের ধারণ ক্ষমতা থাকলেও ২ হাজারের বেশি আসামি সেখানে রয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

Join our Group 3SQUARE https://www.facebook.com/3square1
for upcoming exciting contests.
Follow us on Instagram https://instagram.com/3square__?utm_medium=copy_link
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।















































