প্রচ্ছদ ইসলামধর্মীয় মক্কার মসজিদুল হারামের আঙিনা ৩ হাজার বর্গমিটার বেড়েছে

মক্কার মসজিদুল হারামের আঙিনা ৩ হাজার বর্গমিটার বেড়েছে

0
18

প্রকাশিত: বৃহস্পতিবার,২৯আগস্ট ২০১৯ ইং ||১৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক : পবিত্র নগরী মক্কার কাবা শরিফ ঘিরে রয়েছে মসজিদে হারাম। ৩ হাজার বর্গমিটার বাড়লো মক্কার মসজিদে হারামের আঙিনা! ১৫ সেপ্টেম্বর নতুন এ বর্ধিতাংশ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে। কাবা শরিফ ঘিরে রয়েছে মসজিদুল  হারাম। মক্কার মসজিদুল হারামের একদিকে সাফা ও মারওয়া পাহাড় আর তিন দিক বেষ্টিত এ মসজিদ। দিন দিন হজ-ওমরাহ ও দর্শনার্থী বেড়ে যাওয়ায় কাবা চত্বরসহ মসজিদুল হারামে নামাজ ও চলাফেরায় ভিড় বেড়ে গেছে। দর্শনার্থীদের কষ্ট কমাতেই মসজিদুল হারামের বাহিরাংশের (বাদশাহর বাড়ি-সংলগ্ন) আঙিনা ৩ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হয়েছে।  দর্শনার্থীদের কষ্ট কমাতেই এই মসজিদে হারামের বাহিরাংশের আঙিনা ৩ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে জানা যায়, মসজিদে হারামের আঙিনায় প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গা নামাজের জন্য প্রস্তুত করার প্রকল্প হাতে নেয়া হয়েছিল। সম্প্রতি এ কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। ৮৫ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যা অল্প কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। মসজিদে হারামের এ আঙিনা সম্প্রসারণের ফলে মসজিদে হারামে চলাচল ও নামাজ পড়তে দর্শনার্থীদের জন্য সহায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মসজিদে হারামের আঙিনা সম্প্রসারণ করতে গিয়ে ওজু ও ইসতেনজার উঠা-নামার সিড়ি স্থানান্তর করতে হয়েছে। আঙিনার চারপাশে এসব ওজু ইসতেনজায় যাওয়ার সিঁড়িগুলো সাইডে সরিয়ে নেয়া হয়েছে। যাতে নামাজে অংশগ্রহণকারীদের চলাচলে বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য, চলাচল ও নামাজের জায়গা সম্প্রসারণে মসজিদে হারামের আঙিনার পরিপূর্ণ কাজ চলতি মাসের শেষ নাগাদ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন হারামাইন কর্তৃপক্ষ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!