প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৪ই জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু লৌহজং থেকে।। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ১২৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা হয়। আলোচনা ও মতবিনিময় সভা বিকেলে শুরু হয়ে রাত ৯টা গড়ায়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রুবেল ঢালীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. হোসেন খসরু।
অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি হারুন-আর-রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো.ফরহাদুজ্জামান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এবং প্রাক্তন ছাত্র সমিতির দুই বারের সাধারণ সম্পাদক মোকলেস আলম দপ্তরী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (১৯৮১) ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম ও সহকারী শিক্ষক আবু তালেবের যৌথ সঞ্চালনায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিক্রমপুর খবর এর সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন আহমেদ জুয়েল (১৯৮১), ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (১৯৬৮) শাহ কামাল ঢালী (১৯৭২), গাজী কামাল (১৯৮৬), জাজ আবদুল হালিম (১৯৮৬) প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা মতামত ব্যক্ত করলেও বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উদযাপন বিষয়ে একমত হতে পারেননি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com










































