প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : বিক্রমপুরের আলোকিত মানুষ বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ এর দ্বিতীয় প্রয়াণ দিবস আজ। তিনি ২০২৩ সালের আজকের দিনে (১৪ জুলাই) প্রয়াত হন।
স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা, বিক্রমপুরের কৃতি সন্তান বিশিষ্ট সংগঠক, কবি, লেখক, প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ও সামাজিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কেন্দ্রীয় পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন বুলবুল মহলানবীশ।
বুলবুল মহলানবীশের পিতা অরুণচন্দ্র মহলানবীশের জন্ম আমাদের বিক্রমপুরের পঞ্চসার গ্রামে। তাঁহার পিতার কর্মস্থল কুমিল্লাতে বুলবুল মহলানবীশের জন্ম হয় ১৯৫২ সালের মার্চ মাসে। তাঁর ৬ মাস বয়সে তাদের পরিবার ঢাকায় বসবাস শুরু করেন।
সামাজিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ছাড়া তিনি জাতীয় ভাবে অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন_ নজরুল সংগীত শিল্পী পরিষদের সহসভাপতি, সাধারণ সম্পাদক রবীন্দ্র একাডেমি। জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।
তবে সব ছাপিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কণ্ঠযোদ্ধা পরিচয়টি তিনি বহন করতেন বিনম্র গৌরবে।
বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ এবং ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য প্রশান্ত চন্দ্র মহলানবীশ তাঁর খুড়াতো ঠাকুরদা ছিলেন। তাঁর ঠাকুরদা প্রকাশচন্দ্র মহলানবীশের কাকাত ভাই ছিলেন এই প্রশান্ত মহলানবীশ৷
তার দুটি গানের অ্যালবাম রয়েছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করছিল ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’- গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।
প্রকাশিত হয়েছে ১২টির বেশি গ্রন্থ। মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি ও স্মৃতি ৭১ তার বহুল আলোচিত বই। সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন- চয়ন স্বর্ণপদক, দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com
















































