প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৯ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের দামলা ফুলকুচি এলাকায় অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩ আগস্ট) মধ্য রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
এ সময় অভিযানে পাঁচটি বালুভর্তি ড্রাম ট্রাক আটক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীন দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জনকে সর্বমোট ১৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে মোট মামলা হয়েছে পাঁচটি।
অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, প্রাকৃতিক পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ভরাটকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ পেলেই নেয়া হবে আইনগত ব্যবস্থা।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































