প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১২ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১লা সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : আজ রোববার বিকালে মুন্সিগঞ্জ জেলা শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জের জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com










































