প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১১ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রমীলা নাগ এর বিবাহের পূর্বে নাম ছিল প্রমীলা বসু। তিনি ছিলেন একজন বাঙালি মহিলা কবি।
প্রমীলা বসু ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে পিতার কর্মসূত্রে বসবাস করতেন ও সেখান বড় হয়েছেন। পিতা বিজয়চন্দ্র বসু, মাতা লালমণি বসু।
প্রমীলার জন্ম ১৮৭১ সালে তার পৈতৃক নিবাস বিক্রমপুরের (আধুনা মুন্সিগঞ্জ জেলার) সিরাজদীখান উপজেলার বয়রাগাদি গ্রামে। ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যারিস্টার ও আইসিএস(ICS) বিক্রমপুরের গর্বিত সন্তান মনমোহন ঘোষ ও লালমোহন ঘোষের কনিষ্ঠা ভাগ্নী ছিলেন প্রমীলা।
অতি অল্প বয়সেই তিনি কবিতা লিখতে শুরু করেন এবং তার অধিকাংশ কবিতাই তৎকালীন পত্র-পত্রিকা- ‘সাহিত্য’, ,’বামাবোধিনী পত্রিকা’, ‘ভারতী’, ‘নব্যভারত’ ,’প্রতিমা’ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়।তার রচিত কবিতাগুলি সহজ, সরল প্রকৃতিমুখী হলেও সমস্ত কবিতায় একটা বেদনার সুর উপস্থিত। তার দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। সেদুটি হল-
প্রমীলা (১৮৯০)
তটিনী (১৮৯২)
১৮৯৩ খ্রিস্টাব্দে বিলাত ফেরত চিকিৎসক গঙ্গাকান্ত নাগের সাথে প্রমীলার বিবাহ হয়।
কিন্তু বিবাহ বন্ধনের মাত্র তিন বছর পর ১৮৯৬ খ্রিস্টাব্দে প্রমীলা অকালে পরলোক গমন করেন।

নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com
















































