প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১০ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৯ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : তাজুল ইসলাম রাকিব লৌহজং থেকে।। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীরা পেলো ফ্রি চিকিৎসা সেবা। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম খাঁনের উদ্যোগে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল বুধবার সকাল থেকে বিদ্যালয়ে অফিস কক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মাদ মুনীর মোশাররফ খান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রাম প্রসাদ সেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিবাবক প্রতিনিধি মোঃ শাহীন খান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক শাহিনুর আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম খাঁন বলেন এবার একজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করা হলো। আগামীতে বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে – ফ্রি চিকিৎসা সেবা প্রদান হবে। এতে করে শিক্ষার্থীরা এবং এলাকাবাসী ফ্রি চিকিৎসা সেবা পাবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































