প্রচ্ছদ আইন আদালত নুসরাত হত্যার রায় একটি মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

নুসরাত হত্যার রায় একটি মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

0
8
নুসরাত হত্যার রায় একটি মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত:বৃস্পতিবার,২৪ অক্টোবর ২০১৯ ইং ।। ৯ই কার্ত্তিক ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক: বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, নিম্ন আদালতের এ রায় একটি মাইল ফলক। আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে তার নিজ কার্যালয়ে নুসরাত হত্যা মামলার রায়ের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এসব কথা বলেন।

নুসরাত হত্যা মামলার দ্রুত রায় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, রায় এমনই হওয়া উচিত। গুরুত্বপূর্ণ মামলাগুলোর স্বল্প সময়ে রায় হওয়া উচিত। এটা (রায়) চূড়ান্তভাবে নির্ধারিত হবে হাইকোর্টে। কত জনের ফাঁসি বহাল থাকবে, বা থাকবে না; এটা হাইকোর্টের বিবেচ্য বিষয়। আমি ব্যক্তিগতভাবে সন্তোষ প্রকাশ করছি এ জন্য যে, এত অল্প সময়ের মধ্যে বিচার কাজটা সম্পন্ন হলো।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নুসরাত হত্যা মামলার ১৬ আসামির প্রত্যেকের ফাঁসির আদেশ দেন আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। এছাড়া সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামি হলেন- সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

নুসরাতকে হত্যার পর প্রায় সাত মাসের মধ্যে বিচার কাজ শেষ হলো। এখন আসামিদের মৃত্যু অনুমোদনের জন্য মামলাটি ডেথরেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠাবে নিম্ন আদালত।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!