প্রচ্ছদ দেশ-বিদেশ টিউশন ফি ছাড়াই যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

টিউশন ফি ছাড়াই যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

0
7
টিউশন ফি ছাড়াই যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ইং।। ৬ই ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ১৬ রজব,১৪৪৩ হিজরি।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিদেশি শিক্ষার্থীদের কাছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেশ হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন। এ দেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায়।

যুক্তরাজ্যে আছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি। যেখানে রয়েছে প্রায় ১৫০ মিলিয়ন বই। প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই যুগান্তকারী আবিষ্কারক রয়েছেন, যারা পেনিসিলিন, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএর মতো অসাধারণ সব প্রযুক্তি আবিষ্কার করেছেন।

যুক্তরাজ্যের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটদের উচ্চ বেতনে চাকরি দেয়া হয়। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজের অভাব নেই। তাই ভালো মানের আয় করতে পারবেন। হাজার হাজার বিষয় ও কোর্স থেকে বাছাই করে পড়তে পারবেন।

ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল): যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফরমিং আর্ট বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়। এর অধীন রয়েছে ছয়টি আর্ট কলেজ।

কলেজগুলো হলো ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

স্নাতকোত্তরের মেয়াদ ১ থেকে ২ বছর। শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুন।

‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। এছাড়াও উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫৮ লক্ষ টাকা।

সুযোগ-সুবিধাসমূহঃ

* কোনো টিউশন ফি লাগবে না।
* উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫৮ লক্ষ টাকা।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
* ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

প্রয়োজনীয় নথিসমূহ:

* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবন বৃত্তান্ত্ব (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন পদ্ধতিঃ

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

 (বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!