প্রচ্ছদ শিল্প ও সাহিত্য কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

0
5
কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত : রবিবার  ২০ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১৬ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঢাকায় নিজ বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে রামপুরার ভাড়া বাসায় তাকে মৃত পাওয়া যায়, বলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে জানান।
‘কী ছিলে আমার বলো না তুমি’ এর মত বেশ কিছু জনপ্রিয় গানের এ শিল্পী রামপুরা বিটিভি ভবনের পেছনের একটি বাসায় একাই থাকতেন।
“ওই বাসায় মনি একাই থাকতেন। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়িওয়ালা আজ (শনিবার) ভাড়া নিতে গিয়ে অনেকবার কলিংবেল বাজিয়ে সাড়া পাননি। এ ছাড়া ভেতর থেকে দুর্গন্ধ আসায় তার সন্দেহ হয়,” ওসি আতাউর রহমান গণমাধ্যমকে বলেন।
মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার আগে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মনি। সঙ্গীতে অনিয়মিত হলেও সেই ব্যবসা তিনি চালিয়ে গেছেন।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানানো হলে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, “মরদেহ পচতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।”
“ময়নাতদন্তের পরে কবে ও কীভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত জানা যাবে,” যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
মনি কিশোর নামে সংগীতাঙ্গনে পরিচিত হলেও তার প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।
প্রায় এক দশক আগে মনি কিশোরের সর্বশেষ অ্যালবাম হয়। তবে তিনি মাঝেমধ্যে রেডিও ও টিভিতে পারফর্ম করার পাশাপাশি স্টেজ শোতেও অনিয়মিতভাবে অংশ নিতেন।
মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার আগে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মনি। সঙ্গীতে অনিয়মিত হলেও সেই ব্যবসা তিনি চালিয়ে গেছেন।
‘কী ছিলে আমার’ সহ ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।
চলতিবছর এক সাক্ষাৎকারে এ শিল্পী বলেছিলেন, “আলাদা করে দেড়শ গান তৈরি করেছি। গানগুলো আমার জীবদ্দশায় প্রকাশ করতে চাই না। কিছু গান মৃত্যুর পরও প্রকাশ পাবে।”
মনি কিশোরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার বলো না তুমি’ তার নিজেরই লেখা ও সুর করা। গানটি নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তিনি। এ ছাড়া অডিও ক্যাসেট যুগের এই শিল্পী তার গানগুলো ইউটিউবেও মুক্তি দিচ্ছিলেন।
জীবদ্দশায় প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছিলেন মনি কিশোর। বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তার জনপ্রিয় অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!