হাজিরা আজ সারাদিন মিনায় অবস্থান করবেন

0
0
হাজিরা আজ সারাদিন মিনায় অবস্থান করবেন

প্রকাশিত: সোমবার, ২৬ জুন ২০২৩।।  ১২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৭ জিলহজ, ১৪৪৪ হিজরি।।  বিক্রমপুর খবর : অলাইন ডেস্ক : তাঁবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তর এখন নানা বর্ণের, নানা ভাষার মুসলিমের মুখে উচ্চারিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক,’ ধ্বনিতে মুখরিত মিনা নগরী, ইবাদত বন্দেগী ও শুয়ে বসে সময় পার করছেন হাজীগণ।

সোমবার সারাদিন হাজিরা মিনায় অবস্থান করবেন। মিনা প্রান্তরের উদ্দেশে গতকাল রাত থেকে রওনা হওয়ার মধ্য দিয়ে গতকাল রোববার (২৫ জুন)সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

মিনায় যাওয়ার আগে হাজিরা হজের নিয়তে ফরজ ইহরাম পরিধান করেছেন। মক্কায় অবস্থানরত বিদেশিরা নিজ নিজ হোটেল কিংবা মসজিদে হারাম থেকে এবং সৌদি আরবের হজযাত্রীরা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম পরিধান করেন। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন সুন্নত আমলে ব্যস্ত, হাজিরা রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবু রয়েছে। প্রত্যেক তাঁবুর আলাদা নম্বর দেয়া। তাঁবুর সবই শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে হাজিদের এজেন্সির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হবে।

মিনার সার্বিক পরিস্থিতির সন্তুষ্ট থাকলেও এয়ার কন্ডিসন কাজ না করার অভিযোগ করছে হাজিরা এই ছাড়াও এক রুমে ২০জন হাজি রাখার কথা থাকলেও ধারণ ক্ষমতার অধিক হাজীদের রুমে গাধাঘাদি করে রেখেছেন বলে জানান হাজিগণ।

হজযাত্রীরা কেউ বাসে, কেউ হেঁটে বা ট্রেনে করে  মিনায় এসে পৌঁছেছেন। মক্কার সব পথ এখন মিশে গেছে মিনার দিকে। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানে যাবেন হাজিরা। আরাফার ময়দানে অবস্থান করা হজের মূল আনুষ্ঠানিকতা।

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

নিউজ ট্যাগ:

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন