সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর ধাওয়া-লাঠিচার্জ

0
0
সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর ধাওয়া-লাঠিচার্জ

প্রকাশিত: রবিবার ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ২১ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ব্যবস্থাসহ দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে আবারও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ করে সেনাবাহিনী।

রোববার (২০ এপ্রিল) সকালে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ শুরুর ৫ মিনিটের ভেতরে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে কিন্তু পুলিশের কথা তুয়াক্কা না করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি চালাতে থাকে শিক্ষার্থীরা। এতে একপর্যায়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে শতাধিকের ওপর যানচলাচল আটকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলে এবং নির্ধারিত ৫ মিনিট সময় বেধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে না যাওয়ায় লাঠি চার্জ শুরু করে সেনাবাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা।

একপর্যায়ে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে সামনের গেট তালা দিয়ে দেয় সেনাবাহিনীরা। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান শুরু করে।

আন্দোলনরত শিক্ষার্থী পৃত্থীরাজ বলেন, আমরা আমাদের ও সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু সেনাবাহিনী এসেই আমাদের শিক্ষার্থীদের লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীদের ওপর হাত তোলার অধিকার সেনাবাহিনীকে দিয়েছে কে।

সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মেজবাহ দেশ রূপান্তরকে জানান,আমরা প্রথমে এসে শিক্ষার্থীদের বুঝিয়েছি। পরে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন