সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত

0
1
সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৫ই জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শাহজাহান বাচ্চুর স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করাসহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ-সিরাজদিখান সড়কের পূর্বকাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শাহজাহান বাচ্চুর স্ত্রী লুৎফা আক্তার কাননের সভাপতিত্বে ও মুজিব রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন কবি সান্দ্র মোহন্ত, মো. আজমল হোসেন, মো. কামাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, মো. বাদল মোল্লা, নুরে আলম বিপ্লব, নারী নেত্রী শেফালী বেগম, সাংবাদিক দেবব্রত দাস দেবু, সাংবাদিক মো. ফয়সাল, মো. শহীদ মোল্লা প্রমুখ।

তাপশ কুমার দাস বলেন,মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু ভাই আজ আমাদের পাশে নেই, এ কথা ভাবতেই যেন নিথর হয়ে পড়ি। সংবাদটি ওই দিন আমার কাছে বজ্রঘাতের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে এই ব্লগার জ্ঞানতাপসকে শুধু শ্রদ্ধার চোখেই দেখতাম না, তাকে তার মননশীল লেখার কারণেই নমস্ব মনে করতাম। তার মতো একজন বড় মাপের মানুষের মূল্যায়ন করা, তাকে নিয়ে পর্যালোচনা করা আমার পক্ষে সহজ নয়। আমার মতো নগণ্যজনকেও তিনি যেভাবে প্রীতির চোখে দেখতেন, তা আমার জন্য গর্বের বিষয় হয়ে আছে।

তার কর্ম ও খ্যাতির বিস্তৃতি সীমানায় তিনি আমাদের সামনে শারীরিক অনুপস্থিতি সত্তে্বও তিনি আমাদের মনে জ্বলজ্বল করবেন। উল্লেখ্য , ১১ জুন ২০১৮ইং বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। সাজাহান বাচ্চুু ছিলেন মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক। আমাদের বিক্রমপুর নামের একটি অনিয়মিত মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন