সিরাজদিখানে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছে

0
1
সিরাজদিখানে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছে

প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৫ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি ; মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা । নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো.ছাবেদ আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সাহেব আলী । বাড়ির কাছাকাছি পৌছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এ সময় সাহেব আলীর ডাক-চিৎকারে এলকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায় । রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত সাহেব আলীর ছেলে মো.জয়নাল বলেন,‘জমি-জমা ব্যবসার কারনে আমার বাবাকে খুন করা হয়েছে । আগে আমার বাবার মোবাইলেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল ।’
এ ব্যাাপারে সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাড়ির পাশেই ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের ছেলেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানিয়েছেন সাহেব আলী জমিজমার ব্যবসা করতো । জমি সংক্রন্ত বিরোধের কারনেই খুন হতে পারে । বর্তমানে মরদেহটি ঢাকা-মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন