প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৮ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে জমকালো এ সংবর্ধনার আয়োজন হওয়ার কথা রয়েছে।
এতে সভাপতিত্ব করবেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।
কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহিনা আক্তার।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সিফাতুল আলমসহ গুণীজনরা।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বলে আয়োজকদের পক্ষ হতে জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































