প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২রা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২১ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে শহিদদের পরিবারের সদস্য সহ আহত, ছাত্রপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সুশীল সমাজের অংশীজনরা। আলোচনায় শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করেন এবং শহিদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়নের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা তুল জান্নাত বলেন, “সবাই মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে, আমরা যদি শহীদদের জন্য কিছু করতে চাই, শহীদ পরিবারের জন্য কিছু করতে চাই, তাহলে আমাদের সততার সাথে কাজ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে। তবেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জসীমউদ্দিন ভূইয়া, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, শিহাব আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদ, সদস্য সচিব জাহিদ হাসান সহ আমন্ত্রিত অতিথিরা।
এদিকে এর আগে দুপুরে মসজিদে মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com










































