শ্রেয়া ঘোষালের জন্মদিন আজ

0
1
শ্রেয়া ঘোষালের জন্মদিন আজ

প্রকাশিত : বুধবার ১২ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ১১ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আজ এই কোকিলকণ্ঠীর ৪১তম জন্মদিন। ১৯৮৪ সালের ১২ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন গুণী এই সঙ্গীতশিল্পী।

সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল এর পৈত্রিক বাড়ি বিক্রমপুর। বিক্রমপুরের হাসাড়া গ্রামে তাঁর দাদার বাড়ি। ১৯৪৭ সালের দেশ ভাগের আগেই তার দাদা কলকাতা চলে যান। সেখানেই তাঁর বাবা জন্মগ্রহণ করেন। 

২০১৬ সালে বাংলাদেশে সফরের এসে ২টি কনসার্টে অংশ নেন শ্রেয়া ঘোষাল তখন শেকড় এর সন্ধানে বিক্রমপুরে এসে বলেন, ‘ছোটবেলা থেকে শুনে এসেছি, দাদুর বাড়ি ছিল বাংলাদেশে। কিন্তু কোনো দিন দেখিনি। এবার বাংলাদেশে এসে দুটি কনসার্টের ফাঁকে একটু সময় পেলাম। তাই দাদার বাড়ি দেখার সুযোগটা আর হাতছাড়া করিনি। বাবাকে নিয়ে সকালেই চলে গেলাম বিক্রমপুরের হাসাড়া গ্রামে। এখানেই আছে আমার শেকড়, আমার পূর্বপুরুষদের স্মৃতি।’ বললেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।  বাবা বিশ্বজিৎ ঘোষালকে নিয়ে বিক্রমপুর থেকে ঘুরে গেছেন তিনি। 



শ্রেয়া আরও বললেন, ‘আমার দাদু সুধীরচন্দ্র ঘোষাল ১৯৪৭ সালের দেশ ভাগের আগেই কলকাতা চলে যান। বাবার জন্ম সেখানেই, তবে বিক্রমপুরে এখনো আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন। বাবা কিন্তু তাঁর আত্মীয়দের বাড়িতে এর আগেও বেড়াতে এসেছেন। আমি এবারই প্রথম এলাম।’

বিক্রমপুর ঘুরে আসার অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘এখন তো সেখানে আমাদের খুব কাছের কেউ নেই। শুধু স্মৃতিটুকুই সম্বল। চারদিকের সবুজ দেখে আর মানুষের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। ডাবের জল খেয়েছি। দারুণ মিষ্টি! বাবা আমাদের পূর্বপুরুষের ভিটে দেখালেন। তেমন কিছুই নেই। কিন্তু তার পরও বেশ অনুভব করতে পারছিলাম। আমার জন্ম তো এখানেও হতে পারত।’
জানালার বাইরে কিছুক্ষণ চেয়ে থাকলেন। চোখ ফিরিয়ে তিনি বললেন, ‘শেকড়ের টান বড় অদ্ভুত। এ কারণেই হয়তো বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে খুব ভালো লাগছে।’

ছোটবেলা থেকেই কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন শ্রেয়া। স্বপ্ন পূরণের লক্ষ্যে মাত্র ৪ বছর বয়সেই শুরু করেন সঙ্গীতের তালিম নেওয়া। ৬ বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীতে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি। পরে ২০০২ সালে ১৬ বছর বয়সে জিটিভির সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হন শ্রেয়া।

হিন্দি ভাষা ছাড়াও বাংলা, তামিল, মারাঠি,কন্নড়, মালয়ালম, নেপালি,ওড়িয়া,ভোজপুরি, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় একাধিক গান গেয়েছেন তিনি।

নির্মাতা সঞ্জয় লীলা ভান্সালীর ‘দেবদাস’ চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন শ্রেয়া। এই ছবির গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারও অর্জন করেন শ্রেয়া।

এছাড়া ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ২ বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৭ বার ফিল্মফেয়ার পুরস্কার, ও ১০ বার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন এই সঙ্গীতশিল্পী।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন