প্রকাশিত: সোমবার ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ২২ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামারগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান ছাড়াও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, “ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় নেওয়া হচ্ছে। সেখানে আলোচনা করে বিস্তারিত জানানো যাবে।”
এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্ত ও দপ্তর থেকে আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































