প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)।। ৮ রজব ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে জমি অবৈধ ভরাট বাণিজ্যের দায়ে তিন জনকে আটক করে ২০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার৷ অভিযানে ব্যক্তি মালিকানাধীন ভূমি জেলা প্রশাসন থেকে অনুমোদন ব্যতীত ভরাটে শ্রেণী পরিবর্তনকালে তিনজন ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জেল জরিমানা করা হয়৷
দণ্ডপ্রাপ্তরা হলেন- লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার কফিলদ্দিন কাওরার ছেলে মো. চুন্নু মিয়াকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড, নোয়াখালীর মজিবুর রহমানের ছেলে মো. শাহিন রহমানকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড ও সিরাজগঞ্জের মো. আব্দুল হাকিমের ছেলে মো. জাকারিয়া হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ৷
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com








































