লৌহজংয়ে সকল দোকান ও বিপণি বিতান বন্ধ ঘোষণা

0
32
লৌহজংয়ে সকল দোকান ও বিপণি বিতান বন্ধ ঘোষণা

প্রকাশিত : শনিবার, ১৬ মে ২০২০ ইং ।। ২রা জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু, লৌহজং থেকে : মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিত্যপ্রয়োনীয় দোকানপাট ব্যতীত সকল শপিং মল ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা সভাকক্ষে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলার ১০টি ইউনিয়নের বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরী সভা শেষে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, পবিত্র ঈদ-উল-ফিতর পর্যন্ত লৌহজং উপজেলার নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ব্যতীত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সকল প্রকার শপিংমল ও বিপণি বিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন,সরকারি আইন ও নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মু.রাসেদুজ্জামান,লৌহজং থানার ওসি মো.আলমগীর হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন