লৌহজংয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জেলের কারাদণ্ড

0
0
লৌহজংয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জেলের কারাদণ্ড

প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ২১ রবিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা, গাওদিয়া, ডহরী, শামুরবাড়ি, বেজগাঁও এলাকায়, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরার অপরাধে ১৫ জন জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে প্রায় ১০ কেজি ইলিশ মাছ ও আনুমানিক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম অভিযানে আটক জেলেদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- হাশেম খানের ছেলে মো. শাহাবুদ্দিন, শাহ আলমের ছেলে মো. সবুজ, লাল মিয়ার ছেলে মো. আবদুল খালেক, ইব্রাহিম আকনের ছেলে মোহাম্মদ আল আমিম, শফি ব্যাপারীর দুই ছেলে মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ নিরব, আব্দুল খালেকের ছেলে মো. শাহাবুদ্দিন ও হাফেজ মাঝির ছেলে মোহাম্মদ সোহাগ।

 

এছাড়া দ্বিতীয় অভিযানে ৭ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলো- মোতালেবের ছেলে মো. আল আমিন, মোস্তফা সর্দারের ছেলে মোহাম্মদ ইসমাইল, আবুল হাসেমের ছেলে মো. দুলাল, জালাল উদ্দিনের ছেলে মো. শিপন, হামেদ মণ্ডলের ছেলে মো. জাহাঙ্গীর, ইমাম হোসেনের ছেলে শেখ আউয়াল ও মো. সরদারের ছেলে মো. জীবন। ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কার্যালয়, নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন