লৌহজংয়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের’ উদ্বোধন

0
2
লৌহজংয়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের' উদ্বোধন

প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১০ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৯ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : তাজুল ইসলাম রাকিব,বিশেষ প্রতিনিধি, লৌহজং।। প্রান্তিক মানুষের দোরগোড়ায় ১৩টি ভূমি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে লৌহজং উপজেলায় ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্রের’ উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারসহ অন্যান্য কর্মচারীগণ। “ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ভূমি সেবা গ্রহীতারা হয়রানি মুক্তভাবে সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, ডিসিআর প্রদান, মৌজা ম্যাপ আবেদনসহ সহায়তা কেন্দ্রে ভূমি সংক্রান্ত ১৩টি সেবা নিতে পারবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন