লৌহজংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
3
লৌহজংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, লৌহজং থানায় ওসি মো. আব্দুল হালিম, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমুখ। এছাড়াও নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন