লৌহজংয়ের পদ্মা নদীর ভাঙন পরিদর্শনে ইউএনও, ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস

0
1
লৌহজংয়ের পদ্মা নদীর ভাঙন পরিদর্শনে ইউএনও, ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস

প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১১ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৩০ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং উপজেলায় পদ্মা নদীর তীরে ভয়াবহ ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নেছার উদ্দিন।শনিবার (২৬ জুলাই)সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী ভাঙনপ্রবণ স্থান ও চলমান নদী রক্ষা বাঁধ প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।

স্পিডবোর্ডযোগে ইউএনও মোঃ নেছার উদ্দিন তেউটিয়া, কনকসার,কুমারভোগ,বেজগাঁও ও গাঁওদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারাও।ইউএনও তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও তাকে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।এরই মধ্যে বেজগাঁও নদীর পাড় সংলগ্ন ভাঙনপ্রবণ স্থানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে এবং অন্যান্য এলাকাতেও কাজ চলমান রয়েছে।

ইউএনও মোঃ নেছার উদ্দিন সাংবাদিকদের জানান,গত দুই দিন ধরে নদীতে পানির প্রবল চাপ,বাতাস ও ঢেউয়ের কারণে পূর্বে ফেলা জিও ব্যাগগুলো অনেকাংশেই সরে গিয়ে নতুন ভাঙনের সৃষ্টি হয়েছে।কিছু পরিবার এখনো ঝুঁকিতে থাকলেও এখন পর্যন্ত কোনো বসতঘর নদীগর্ভে বিলীন হয়নি।তিনি আরও বলেন,পদ্মার ভয়াল থাবা থেকে জনপদ রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। স্থানীয়দেরও সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য,পদ্মা নদীর ভাঙনে প্রতি বছর লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন