প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৯ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেদেপল্লীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৪জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রায় লৌহজং থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত মাদক কারবারি নিকট থেকে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার ও মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে দুটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এবং ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অথর্দণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া অপর একজনকে পূর্বের নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি রুপাকে ১ মাসের কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা, মো. পূর্ণকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা, মো. রাখেলকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৩০০ টাকা জরিমানা, মো. ইসমাইলকে ১০ দিনের কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা, কাজল দাসকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৩০০ টাকা জরিমানা, মো. জয়নাল শেখকে ১ মাসের কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা, মো. আরিফকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৩০০ টাকা জরিমানা এবং আসামি লাদেনকে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া লৌহজং থানায় আসামি নাদিরা বেগম (৪০) , মোসা: হারুনা বেগম, মো. সিনারুল ইসলামকে (১৯), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (ক) ও ১৯ (ক) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তাদের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়েছে। আসামি আসমাউল ওরফে ইসমাইল (৩৫), ও ইসরাফিল (৪৫), লৌহজং থানার মামলা নং-০২, তারিখ: ০৪/০৭/২০২৫ ধারা: ৩৬(১) সারণির ১০ (ক) এর একটি নিয়মিত মামলার আসামি করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫৮ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৭০০ টাকা। এছাড়া পূর্বের মামলা অনুযায়ী গ্রেফতারকৃত আসামি: মামলা নং-০৬(০৩)২৫, ধারা: ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৩৪ পেনাল কোড আসামি মো. এনারুল সরদার ওরফে এনাকে (৩০) গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ, গোয়ালীমান্দ্রা বেদেপল্লীতে দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম মাদকের হাট হিসেবে পরিচিতি রয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































