প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২০ইং ।। ১লা অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২৯শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গিবাড়ি প্রতিনিধি: টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের শিলিমপুর নিবাসী প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর লাভলু সিকদারের আজ সকাল ১০টায় তাঁহার বাড়ির পাশে মাঠে স্থানীয় প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে স্থানীয় শিলিমপুর কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর লাভলু সিকদার গতকাল রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,১ মেয়ে, ছেলেদের বৌ, মেয়ে জামাই, নাতি-নাতনি সহ বহু আত্মীয়¯স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজায় অংশ নিতে তাঁহার বাড়ির কাছেই কোল্ড স্টরের পাশে মাঠে সাধারণ মানুষের ঢল নামে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন,টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামীলীগের নেএীবৃন্দ ও টঙ্গিবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেএীবৃন্দ । এছাড়া এলাকার সাধারণ মানুষের ঢল নামে বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর লাভলু সিকদার এর নামাজে জানাজায়। পার্শ্ববর্তী লৌহজং উপজেলা আওয়ামীলীগের অনেক নেতা কর্মী ও সাধারণ মানুষ তার জানাজায় উপস্থিতছিলেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor














































