প্রকাশিত: শুক্রবার, ১৯মার্চ ২০২১ইং।। ৫ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৫ শা’বান ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : রোজা রেখে করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
গত রোববার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এমন মতামত আসে।
সোমবার (১৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।
মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একইরূপ মত পোষণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।









































