রাড়িখাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, মোঃ হানিফ বেপারীর মনোনয়ন ফরম জমাদান

0
16
রাড়িখাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, মোঃ হানিফ বেপারীর মনোনয়ন ফরম জমাদান

প্রকাশিত: বুধবার ৬ অক্টোবর ২০২১ইং।। ২১শে আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৮ সফর ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : আসন্ন ১১ ই নভেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, রাড়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে; তৃনমূলের ভোটে নির্বাচিত রাড়িখাল ইউনিয়ন আওয়ামীলীগ এর জনপ্রিয় সাধারণ সম্পাদক, মোঃ হানিফ বেপারী আজ দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক প্রত্যাশা করে, বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে, জনাব মোঃ হানিফ বেপারী সংবাদ প্রতিনিধিকে জানান, “জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে, দীর্ঘ ২৮ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত আছি। ছাএলীগ, যুবলীগের ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে রাড়িখাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হিসেবে নেএী, দল ও গনমানুষের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।
দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারনে, বিরোধী দলের হামলা-মামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। দলের আদর্শ বা স্থানীয় জনগনের সাথে কখনোই বেঈমানী করি নাই। তাই বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, দলের একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে, দলীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণের প্রত্যাশা পূরনে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
আসাকরি আমার নেএী, দল এবং দলের সম্মানিত নীতিনির্ধারক মহল আমার অতীত ও বর্তমান অবদানের জন্য আমাকে মনোনয়ন দিবেন। দলীয় মনোনয়ন এবং নির্বাচনে জয় লাভের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আর এজন্য আপনাদের মাধ্যমে, দলীয় নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের সকল জনগণের নিকট আমি বিনীতভাবে দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।”

 

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1 

Assalamualaikum Everyone,
Like our page� and stay connected �for new updates because We are super excited to show you our new customised collections= Visit our page for more updates.
Join our Group 3SQUARE https://www.facebook.com/3square1
for upcoming exciting contests.
Follow us on Instagram https://instagram.com/3square__?utm_medium=copy_link

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন। 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন