প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ইং।। ২৯শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জে প্রতিনিধি : মুন্সীগঞ্জে স্বর্ণ চুরির অপবাদে মুরাদ হোসেন রনিকে (৩৫) নির্যাতন করেছে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আওলাদ হোসেন সরকার।
সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরে এ ঘটনা ঘটে। মারধরকারী আওলাদ হোসেন মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল। নির্যাতনের শিকার ওই যুবকের নাম মুরাদ হোসেন রনি। তিনি দক্ষিণ ইসলামপুর এলাকার মোরশেদ হোসেনর ছেলে।
অপর অভিযুক্তরা হলেন, দক্ষিণ ইসলাম এলাকার মনির হোসেন ও কালাই হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ইসলামপুর এলাকার স্থানীয় মনির হোসেনের বাড়ি থেকে চারভরি স্বর্ণ ও ২২ হাজার টাকা চুরি হয়। ওই ঘটনায় সোমবার সকালে চুরির অপবাদে মনিরের প্রতিবেশী রনিকে বাড়ি থেকে ধরে আনেন কাউন্সিলর আওলাদ হোসেনসহ মনির হোসেন ও তার ভাই কালাই। পরে মনিরের বাড়ির উঠানে রনিকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন আওলাদ। তবে মারধরের পরও চুরির বিষয়ে অস্বীকার করেন রনি। পরে রনির ছোট ভাই থানা থেকে পুলিশ নিয়ে এলে পুলিশের কাছে কাছে রনিকে সোপর্দ করেন মারধরকারীরা।
নির্যাতনের শিকার রনি বলেন, ‘সকালে বাসায় আইসা কাউন্সিলর আওলাদ জিজ্ঞাসার কথা বলে আমাকে মনিরদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়া আমারে হাত-পায়ে বান দিয়া মারে আর বলে চুরির কথা স্বীকার করতে। আমিতো স্বর্ণ নেই নাই, আমি কেন স্বীকার করুম? আমারে শুধু শুধু মারধর করছে, আমি এর বিচার চাই।’
মারধরের বিষয়টি স্বীকার করে কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, ‘আমি রনিকে বাড়ি থেকে ধরে নিয়ে আসিনি। মনিরদের বাড়িতে তাকে বেঁধে রাখা হয়েছিল, এটি জানতে পেরে আমি সেখানে যাই। গিয়ে দেখি অনেক মানুষ সেখানে। পরে ক্রেডিট নেয়ার জন্য তাকে মেরে ছেড়ে দিছি। পুলিশ এলে চিকিৎসা করানোর কথা বলি। বিষয়টি আমার ভুল হয়েছে। মারধরের অধিকার আমার নেই, আমি অনুতপ্ত।’
তিনি যে চুরি করেছে প্রমাণ পেয়েছেন, এমন প্রশ্নে কাউন্সিল বলেন, ‘না, চুরির প্রমাণ পাইনি।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, মারধরের ওই ঘটনায় মামলা হয়েছে। কালাই ও মনির নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor












































