মুন্সীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী হত্যায় বিচারের দাবিতে বিক্ষোভ

0
1
মুন্সীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী হত্যায় বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১১ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী মাসুদা বেগমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিরপাথর এলাকা থেকে আসা অন্তত চার শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে মুক্তারপুর সেতুর নিচে মাদক ব্যবসায়ীরা অবাধে অপরাধ করে চলেছে এবং মাসুদা বেগম হত্যাকাণ্ডের পেছনে এই চক্রের হাত থাকতে পারে।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য আম্বিয়া খাতুন বলেন, “মাসুদা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তার কাপড় পাওয়া গেছে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মাসুদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৭ জুন (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে মুক্তারপুর সেতুর সিঁড়ির নিচ থেকে মাসুদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মাসুদা বেগম সদর উপজেলার মালিরপাথর এলাকার মৃত পানা উল্লাহ বেপারীর মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন