প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: শ্রীনগর প্রতিনিধি :মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ শনিবার রাত পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এখনো তার নাম পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুলেন্সকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
অন্যদিকে, রাত সাড়ে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের খানবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরও এক অজ্ঞাত পথচারীর প্রাণ যায়।
উভয়ের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক এসব তথ্য নিশ্চিত করেন
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































